রাজনীতি মানে জনগণের সেবা ব্যক্তিগত লাভ নয়! নীতি আদর্শকে আঁকড়ে ধরে মানুষের জন্য কাজ করাই একজন নেতার প্রধান দায়িত্ব!
তারেক রহমান (জন্ম: ২০ নভেম্বর ১৯৬৮) হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা।[২] তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান।[৩] সাধারণত তিনি তারেক জিয়া নামে বেশি পরিচিত; যার শেষাংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে।
তারেকের অল্প বয়স থেকেই রাজনীতিতে হাতেখড়ি হয়[৪] এবং ২০০০ সালের শুরুর দিকে তার মা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপিতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।[৫] ২০০৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর, তার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে যান এবং দাবি করেন যে গ্রেপ্তারকালীন সময়ে কর্তৃপক্ষ তাকে জেলহাজতে নির্যাতন করছে।[৬][৭][৮][৯]








